জেল পালানো নিয়ে লেখা হয়েছে গল্প-উপন্যাস। কেউ কেউ বানিয়েছেন সিনেমা। তবে বাস্তবের কোনো কোনো দুর্ধর্ষ কাণ্ড পেছনে ফেলে সিনেমার কাহিনীকেও। তেমনি এক দুর্ধর্ষ কাণ্ড ঘটেছে বগুড়া কারাগারে। পুলিশ ব্যারাকের ঠিক পাশেই কনডেম সেল। সেই সেলের একতলা ভবনের ছাদ ফুটো করে পালিয়েছেন চার ফাঁসির আসামি। তবে যেতে পারেনি বেশিদূর। কারাগারের এক কিলোমিটার দূরে টহল পুলিশের হাতে ধরা পড়েন তারা। কারাগার থেকে চার ফাঁসির আসামি একসঙ্গে এভাবে পালিয়ে যাওয়ার ঘটনা বগুড়ায় এটাই প্রথম।আরও পড়ুন ঃ
বিয়ের ৪ মাসেই লাশ হলেন নববধূ : ফরিদপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের দ্বিরাজতুল্লাহ ডাঙ্গী গ্রামে একটি এগ্রো ফার্মের কক্ষ থেকে ঐ নববধূ উদ্ধার করে পুলিশ
গুজরাটে ঝুলন্ত সেতু ধসে ৩২ জনের মৃত্যু, আহত শতাধিক ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে মোরবি জেলার মাচ্চু নদীর ওপর একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে গিয়ে পড়েছেন পাঁচ শতাধিক লোক
Comments
Post a Comment