Posts

Showing posts from June, 2022

অ্যান্ডারসনকে রেখে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের দল ঘোষণা

Image
অ্যান্ডারসনকে রেখে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের দল ঘোষণা: জেমস অ্যান্ডারসনকে রেখেই ভারতের বিপক্ষে এডজবাস্টন টেস্টের একদিন আগে একাদশ ঘোষণা করলো ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

হজ ও উমরার বরকতময় আমল

Image
হজ ও উমরার বরকতময় আমল: মহান আল্লাহ তাআলা মুমিন বান্দাকে বাইতুল্লাহ শরীফের হজ করার নির্দেশ দিয়েছেন, যেন এর মাধ্যমে তারা গুনাহ থেকে পাকসাফ হয়ে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা লাভ করতে পারে। আবদুল্লাহ ইবনে উমর রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর পথের মুজাহিদ এবং হজ ও উমরাকারী হল আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহর ডাকে সাড়া দেন আর আল্লাহও তাদের প্রার্থনা কবুল করেন। (সুনানে ইবনে মাজাহ, হাদীস : ২৮৯৩)

পদ্মাসেতুর নাট-বল্টু খোলা দ্বিতীয় তরুণ মাহাদী গ্রেফতার

Image
পদ্মাসেতুর নাট-বল্টু খোলা দ্বিতীয় তরুণ মাহাদী গ্রেফতার: পদ্মাসেতুর নাট-বল্টু খুলে ফেসবুক ও টিকটকে ভিডিও আপলোড করা আরো এক তরুণকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. মাহাদী...

নতুন আরো ৩৩ ডেঙ্গুরোগী হাসপাতালে

Image
নতুন আরো ৩৩ ডেঙ্গুরোগী হাসপাতালে: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তের মধ্যে ৩৩ জনই ঢাকা বিভাগের।

বিয়ের দাবিতে ভাগনের বাড়িতে মামির অনশন

Image
বিয়ের দাবিতে ভাগনের বাড়িতে মামির অনশন: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় প্রেমে মাতোয়ারা হয়ে বিয়ের দাবিতে ভাগনের বাড়িতে অনশন করেছেন মামি সীমা আক্তার।

হাসপাতালের ভাগাড়ে ফুলের বাগান, সুস্থ পরিবেশে রোগীর স্বস্তি

Image
হাসপাতালের ভাগাড়ে ফুলের বাগান, সুস্থ পরিবেশে রোগীর স্বস্তি: ঝালকাঠি সদর হাসপাতালের মূল ভবনের প্রশাসনিক শাখা ও রোগীদের ওয়ার্ডের মধ্যবর্তী সংযোগের দুই পাশে বেশ কিছু ফাঁকা জায়গা রয়েছে। সেখানে ময়লা ফেলতো সবাই। দুর্গন্ধে রোগী ও অন্যান্যরা নাকে রুমাল চেপে রাখতেন। ময়লার ভাগাড়ে পরিণত হওয়া সেই ফাঁকা জায়গা এখন রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন ফুল ও ভেষজগুণ সম্পন্ন গাছ। দুর্গন্ধ এড়াতে এখন কাউকে নাকে রুমাল চেপে রাখতে হয় না, বরং সেখান থেকে আসে ফুলের সুবাস।

তীব্র দাবদাহে গাড়ি ঠান্ডা রাখতে লেপে দিলেন গোবর

Image
তীব্র দাবদাহে গাড়ি ঠান্ডা রাখতে লেপে দিলেন গোবর: প্রবল দাবদাহ থেকে বাঁচতে নিজের গাড়িতে গোবর লেপে দিলেন ভারতের পুণের এক ব্যক্তি। গোবরের পুরু আস্তরণ দেওয়া মারুতি গাড়ির ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গরম থেকে বাঁচতে এমন ব্যবস্থা অভিনব বলে মনে করছেন অনেকেই। গাড়ির চাকা থেকে ছাদ পর্যন্ত পুরোটাই ঢেকেছেন গোবর দিয়ে।

শিক্ষককে পিটিয়ে হত্যা: জিতু ৫ দিনের রিমান্ডে

Image
শিক্ষককে পিটিয়ে হত্যা: জিতু ৫ দিনের রিমান্ডে: সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত স্কুলছাত্রের বাবা আশরাফুল আহসান জিতুর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

‘ছাত্রদেরও দাওয়াত করেছিলেন বিবাহবার্ষিকীতে, অথচ উৎপলই নেই’

Image
‘ছাত্রদেরও দাওয়াত করেছিলেন বিবাহবার্ষিকীতে, অথচ উৎপলই নেই’: বিবাহবার্ষিকীতে সবাইকে নিয়ে পালন করতে চেয়েছিলাম। ওর বন্ধু, আত্মীয়স্বজন, সহকর্মী এমনকি শিক্ষার্থীদেরও দাওয়াত করেছিল। এবারেই প্রথম একটু জাঁকজমক করে বিবাহবার্ষিকীটা করতে চেয়েছিলাম। কিন্তু সেটাও হলো না...

মানবতাবিরোধী অপরাধ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

Image
মানবতাবিরোধী অপরাধ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড: একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা-গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের এক আসামির মৃত্যুদণ্ড এবং তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার অপর তিন আসামি মো. তাজুল ইসলাম ওরফে খোকন, জাহেদ মিয়া, ছালেক মিয়াকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ৪ পথচারীর

Image
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ৪ পথচারীর: নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যানের চাপায় চার পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

হিরো সাজতে শিক্ষককে পিটিয়ে হত্যা করে জিতু

Image
হিরো সাজতে শিক্ষককে পিটিয়ে হত্যা করে জিতু: স্কুলছাত্রী প্রেমিকার কাছে হিরোইজম দেখাতে গিয়ে ঢাকার সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে মারধর করে আশরাফুল আহসান জিতু। এরপর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায় জিতু।\\r\\n\\r\\n

২০২২-২৩ অর্থবছরে মুদ্রানীতি ঘোষণা

Image
২০২২-২৩ অর্থবছরে মুদ্রানীতি ঘোষণা: ২০২২-২০২৩ অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এবার বেসরকারি খাতে ঋণ বাড়ানোর প্রক্ষেপণ করা হয়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।

আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজারের বেশি

Image
আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজারের বেশি: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২ হাজার ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫ জনে। আর মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ১৪৯ জনে।

গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা

Image
গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা: মানসম্মত সেবা (কোয়ালিটি অব সার্ভিস) দিতে ব্যর্থ হওয়ায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপারেটরটি নতুন সিম বিক্রি করতে পারবে না।

বাড়ি ফেরার সময় ইউপি সদস্যকে গুলি করে হত্যা

Image
বাড়ি ফেরার সময় ইউপি সদস্যকে গুলি করে হত্যা: নিহত মো. ফয়েজুর রহমান পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন।

ক্যান্সারের নামে অর্ধকোটি টাকার তহবিল সংগ্রহ, উড়ালেন জুয়া খেলে

Image
ক্যান্সারের নামে অর্ধকোটি টাকার তহবিল সংগ্রহ, উড়ালেন জুয়া খেলে: মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন জানিয়ে অনলাইনে তহবিল সংগ্রহের ওয়েবসাইট গোফান্ডমিতে পেইজ চালু করেছিলেন এক নারী। অনেকেই তাকে সহায়তার জন্য এগিয়ে আসেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৭০০ জন দাতা অনলাইনে এই নারীকে দান করেন ৪৫ হাজার ইউরো। যা বাংলাদেশি প্রায় ৪৪ লাখ ৪৫ হাজার টাকার বেশি।

হজ পালন করতে ১১ মাস পায়ে হেঁটে মক্কায় ব্রিটিশ নাগরিক

Image
হজ পালন করতে ১১ মাস পায়ে হেঁটে মক্কায় ব্রিটিশ নাগরিক: পবিত্র হজ পালনের উদ্দেশে দীর্ঘ ১১ মাস পায়ে হেঁটে অবশেষে মক্কায় পৌঁছলেন আদম মোহাম্মদ নামের ৫৯ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক।

হোটেলে বান্ধবীর সঙ্গে মিলনে টাকা জোগাড় করতে বন্ধুকে নৃশংস খুন

Image
হোটেলে বান্ধবীর সঙ্গে মিলনে টাকা জোগাড় করতে বন্ধুকে নৃশংস খুন: হোটেল টুইন ব্রাদার্সে রুম ভাড়া করে ঘনিষ্ঠ হয়। তারা দুই হাজার টাকা দিয়ে হোটেলের রুম ভাড়া নেয়। এ সময় ওই কিশোরের আরেক বন্ধু এসেও বৃষ্টির সঙ্গে ঘনিষ্ঠ হয়। সেও কিশোর। পরবর্তীতে ১৬ বছরের অভিযুক্ত কিশোর বৃষ্টিকে ১৫০০ টাকা দিয়ে চলে যায়...

১০ জুলাই যেসব দেশে পালিত হবে ঈদুল আজহা

Image
১০ জুলাই যেসব দেশে পালিত হবে ঈদুল আজহা: এশিয়ার কয়েকটি দেশ ও একটি স্বায়ত্বশাসিত অঞ্চল আগামী ১০ জুলাই ঈদুল আজহা পালন করবে বলে সরকারিভাবে ঘোষণা দিয়েছে। এসব দেশ হলো—মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া, ব্রুনাই এবং স্বায়ত্বশাসিত অঞ্চল হংকং। খবর খালিজ টাইমসের।

চাঁদ দেখা গেছে, মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ৯ জুলাই

Image
চাঁদ দেখা গেছে, মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ৯ জুলাই: মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৯ জুলাই সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল আজহা উদযাপিত হবে। মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আজহা।

শিক্ষক উৎপল কুমার হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

Image
শিক্ষক উৎপল কুমার হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার: ঢাকার সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমারকে স্টাম্প দিয়ে বেধড়ক মারধর করার মূল অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করেছে র‌্যাব।

প্রেমিকার ছেলের চিৎকারে স্ট্রোক করে প্রেমিকের মৃত্যু

Image
প্রেমিকার ছেলের চিৎকারে স্ট্রোক করে প্রেমিকের মৃত্যু: নিজামের পরকীয়া সম্পর্ক চলছিল। রাতে তহমিনার সঙ্গে দেখা করতে আসেন তিনি। পরে হাতেনাতে ধরে চড়-থাপ্পড় দিলে পালানোর চেষ্টা করেন তিনি। দৌড়াতে গিয়ে রাস্তায় পড়ে তার মৃত্যু হয়...

সিএস ম্যাপ অনুযায়ী আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনঃখনন এগিয়ে নেয়া হবে

Image
সিএস ম্যাপ অনুযায়ী আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনঃখনন এগিয়ে নেয়া হবে: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, সিএস ম্যাপ অনুযায়ী আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনঃখনন কার্যক্রম এগিয়ে নেয়া হবে।

শিক্ষক নিবন্ধনধারী ৪৮৩ জনকে নিয়োগের নির্দেশ

Image
শিক্ষক নিবন্ধনধারী ৪৮৩ জনকে নিয়োগের নির্দেশ: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪তম নিবন্ধনধারী ৪৮৩ জনকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন

Image
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন: বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ সিঙ্গাপুরের মাউন্ট এ্যলিজাবেথ নোভেনা হাসপাতালে মারা গেছেন।

জুলাইয়ের শেষে ৫-১২ বছর বয়সীদের করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

Image
জুলাইয়ের শেষে ৫-১২ বছর বয়সীদের করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জুলাই মাসের শেষের দিকে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া হবে।

ঢাকায় বসছে ১৮ পশুর হাট

Image
ঢাকায় বসছে ১৮ পশুর হাট: ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭টি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ। এর মধ্যে সাতটি হাট বসবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ১০টি বসবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি)।

স্বামীকে নিয়ে ভোরের পদ্মাসেতু দেখলেন মাহি

Image
স্বামীকে নিয়ে ভোরের পদ্মাসেতু দেখলেন মাহি: কাঙ্ক্ষিত পদ্মাসেতু উদ্বোধনের পর থেকেই উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। এই স্বপ্নের সেতুর বাস্তবায়ন হওয়ায় সাধারণ মানুষের মতো দেশের তারকারাও আনন্দিত...

ধারালো অস্ত্র নিয়ে শহর দাপিয়ে বেড়াচ্ছে বানর

Image
ধারালো অস্ত্র নিয়ে শহর দাপিয়ে বেড়াচ্ছে বানর: বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ ব্রাজিলের একাংশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি বানরকে গোটা শহরজুড়ে হাতে ধারালো অস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াতে।

‘যুদ্ধ বাধ্য করেছে থামতে, ফিরিয়ে দিয়েছে ভালবাসা’

Image
‘যুদ্ধ বাধ্য করেছে থামতে, ফিরিয়ে দিয়েছে ভালবাসা’: সিনেমায় যেমন হয়..., মৃত্যু দোরগোড়ায় এসে দাঁড়ালে গোটা জীবনটা ফ্ল্যাশব্যাকের মতো চোখের সামনে দিয়ে বয়ে যায়। ভেসে ওঠে প্রিয়জনের মুখ। ইহর জ়াকাভতস্কিরও তাই হয়েছিল। প্রেমিকার মুখটা মনে করে বুক কেঁপে উঠেছিল। যুদ্ধ লেগেছে দেশে। জীবন অনিশ্চিত। ২৪ ফেব্রুয়ারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর দিনটাতেই ইউক্রেনীয় যুগল ঠিক করে ফেলেছিলেন— মরতে হলে স্বামী-স্ত্রী হয়েই মরব।

পদ্মাসেতু নিয়ে স্ট্যাটাস দেওয়ায় বিএনপি নেতাকে কারণ দর্শানোর নির্দ

Image
পদ্মাসেতু নিয়ে স্ট্যাটাস দেওয়ায় বিএনপি নেতাকে কারণ দর্শানোর নির্দ: যুগ যুগ অপেক্ষার পর আজ দক্ষিণ পশ্চিম বাংলার স্বপ্ন পূরণ হলো, আলহামদুলিল্লাহ। — পদ্মাসেতুর পক্ষ নিয়ে ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ায় তৃণমূল বিএনপি নেতাকর্মীদের অনুভূতিতে আঘাত লেগেছে ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে — উল্লেখ করে মো. ফজলুল হক নামে এক নেতাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মহানগরের আকবর শাহ থানা বিএনপি। অভিযুক্ত ফজলুল হক আকবর শাহ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক।

উপযুক্ত পাত্র চাই তবে স্কুলশিক্ষক নয়, ভাইরাল পাত্রীপক্ষের বিজ্ঞাপ

Image
উপযুক্ত পাত্র চাই তবে স্কুলশিক্ষক নয়, ভাইরাল পাত্রীপক্ষের বিজ্ঞাপ: উপযুক্ত পাত্র চাই, তবে স্কুলশিক্ষক গ্রহণযোগ্য নয়। সম্প্রতি দৈনিক পত্রিকায় প্রকাশিত এমনই একটি বিজ্ঞাপন নিয়ে তুলকালাম চলছে ভারতের সোশ্যাল মিডিয়ায়। কারণ, শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ব্যাপক আলোচনা চলছে দেশটির শিক্ষাঙ্গনে। এর মধ্যে চাকরিও গেছে বহু শিক্ষকের। তদন্তে নেমেছে সিবিআই। তার মধ্যেই উত্তর দিনাজপুরে এক পাত্রীর জন্য পরিবারের লোকজন পাত্রের খোঁজ চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছেন। বিজ্ঞাপনে তাদের অভিনব শর্ত নজর কেড়েছে অনেকের।

হবিগঞ্জে ভেসে গেছে ৪২ কোটি টাকার মাছ

Image
হবিগঞ্জে ভেসে গেছে ৪২ কোটি টাকার মাছ: হবিগঞ্জের ৭ উপজেলায় ৮ হাজার পুকুর, ফিশারি ও মাছের খামার বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫ হাজার ৮৫৩ জন মৎস্য চাষি। ক্ষয়-ক্ষতি হয়েছে ৪২ কোটি ২৩ লাখ টাকার।

বয়স বাড়লেও যৌবনের ক্ষমতা ধরে রাখতে যা করবেন

Image
বয়স বাড়লেও যৌবনের ক্ষমতা ধরে রাখতে যা করবেন: বয়স বাড়ার সঙ্গে আমাদের শরীরে নানা অসুবিধা দেখা দেয়। সেই সব অসুবিধাগুলোর মধ্যে অন্যতম হল, আমাদের কর্মক্ষমতা কমে যাওয়া। কিন্তু পুষ্টিবিদদের মতে, খাদ্যাভাসের নিয়ন্ত্রণের মাধ্যমে বয়সকালেও শরীরে যথেষ্ট কর্মক্ষমতা ধরে রাখা সম্ভব।

পদ্মাসেতুর নাট-বল্টু খোলা সেই যুবক ৭ দিনের রিমান্ডে

Image
পদ্মাসেতুর নাট-বল্টু খোলা সেই যুবক ৭ দিনের রিমান্ডে: পদ্মাসেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও করা সেই বায়েজিদকে সাতদিনের রিমান্ডে নেয়া হয়েছে...

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেই বিএনপ

Image
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেই বিএনপ: আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে কারাগারে পাঠিয়েছে আদালত...

একদিনে ফের ২ হাজার ছাড়াল শনাক্ত

Image
একদিনে ফের ২ হাজার ছাড়াল শনাক্ত: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ১০১ জন...

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল আদায় শুরু ১ জুলাই

Image
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল আদায় শুরু ১ জুলাই: ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য যানবাহন থেকে আগামী ১ জুলাই থেকে টোল আরোপ করতে যাচ্ছে সরকার।

রাজস্ব আয় বেড়েছে ১৪ দশমিক ৯৩ শতাংশ

Image
রাজস্ব আয় বেড়েছে ১৪ দশমিক ৯৩ শতাংশ: চলতি ২০২১-২২ করবর্ষের ১১ মাসে (জুলাই-মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর, স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) এবং আমদানি-রফতানি শুল্ক মিলে মোট রাজস্ব আয় করেছে দুই লাখ ৫২ হাজার ৯২০ কোটি ৭৬ লাখ টাকা, যা বিগত করবর্ষের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৯৩ শতাংশ বেশি। গত করবর্ষের প্রথম ১১ মাসে রাজস্ব আয়ের পরিমাণ ছিল দুই লাখ ২০ হাজার ৭২ কোটি টাকা।

পদ্মাসেতুর খরচ উঠবে ২০৫৭ সালে: সেতুমন্ত্রী

Image
পদ্মাসেতুর খরচ উঠবে ২০৫৭ সালে: সেতুমন্ত্রী: বাস্তবায়িত পদ্মাসেতুর খরচ কত সালের মধ্যে উঠবে তা জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার ভাষ্য, টোল আদায়ের মাধ্যমে ২০৫৭ সালের মধ্যে সেতুর খরচ উঠে আসবে...

উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নকে ত্বরান্বিত করে: প্রধানমন্ত্রী

Image
উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নকে ত্বরান্বিত করে: প্রধানমন্ত্রী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সারাদেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করছে। কারণ উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নকে ত্বরান্বিত করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করে।

পদ্মাসেতুর নাট-বল্টু খুলে টিকটক, সেই বায়েজিদ আটক

Image
পদ্মাসেতুর নাট-বল্টু খুলে টিকটক, সেই বায়েজিদ আটক: মূল সেতুতে উঠে পড়েন বেশকিছু সংখ্যক মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দেন। আজ সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর আলোচিত ভিডিওটি করেন বায়েজিদ...

ইউক্রেনের তিন সেনা প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার হামলা

Image
ইউক্রেনের তিন সেনা প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার হামলা: ইউক্রেনের চেরনিহিভ, জাইটোমির এবং লভিভ অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর তিনটি প্রশিক্ষণ কেন্দ্রে উচ্চ-নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে রাশিয়া...

বুলডোজারে চড়ে বিয়ে বাড়িতে বর, গচ্ছা দিলেন চালক

Image
বুলডোজারে চড়ে বিয়ে বাড়িতে বর, গচ্ছা দিলেন চালক: ঘোড়ার পিঠে বা গাড়িতে নয়, বিয়ে করতে যাওয়ার জন্য বুলডোজারে চেপে বসেছিলেন হবু বর। সেভাবেই বরযাত্রী নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। এমন ছবি দেখে নেটমাধ্যমের অনেকেই দেদার মজা লুটেছেন। তবে ফেঁসে গিয়েছেন বুলডোজারের চালক। এর জেরে কড়কড়ে ৫ হাজার টাকা গচ্ছা দিতে হচ্ছে বুলডোজারের \\r\\n

‘মানুষ হত্যার কারখানা খুলেছে রিপন, আমার ছেলেকেও প্রাণে মেরেছে’

Image
‘মানুষ হত্যার কারখানা খুলেছে রিপন, আমার ছেলেকেও প্রাণে মেরেছে’: শিহাবের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান শিক্ষকরা। পরে শিহাব অ্যাক্সিডেন্ট করেছে বলে শিহাবের পরিবারকে জানানো হয়। শিহাব মাথা ঘুরে পড়ে গেছে বলেও জানান স্কুল কর্তৃপক্ষের লোকজন...

দক্ষিণ আফ্রিকায় নাইট ক্লাবের ঘটনায় মৃত বেড়ে ২০

Image
দক্ষিণ আফ্রিকায় নাইট ক্লাবের ঘটনায় মৃত বেড়ে ২০: দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডন শহরের নাইট ক্লাবের ঘটনায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২০ জন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে হচ্ছে ডোপ টেস্ট আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

Image
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে হচ্ছে ডোপ টেস্ট আইন: স্বরাষ্ট্রমন্ত্রী: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি হতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে আইন করা হচ্ছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এই কার্যক্রম ব্যাপকভাবে চালু করতে কিছু অবকাঠামো উন্নয়ন করতে হবে...

পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র: জড়িতদের খুঁজতে রুল শুনবেন হাইকোর্ট

Image
পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র: জড়িতদের খুঁজতে রুল শুনবেন হাইকোর্ট: পদ্মাসেতু নির্মাণের চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য আগামীকাল সোমবার ধার্য করা হয়েছে।

পদ্মাসেতুতে হাঁটা-ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি

Image
পদ্মাসেতুতে হাঁটা-ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি: পদ্মাসেতুর ওপর যানবাহন থামানো, হাঁটাহাঁটি ও ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।