রাজস্ব আয় বেড়েছে ১৪ দশমিক ৯৩ শতাংশ
রাজস্ব আয় বেড়েছে ১৪ দশমিক ৯৩ শতাংশ: চলতি ২০২১-২২ করবর্ষের ১১ মাসে (জুলাই-মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর, স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) এবং আমদানি-রফতানি শুল্ক মিলে মোট রাজস্ব আয় করেছে দুই লাখ ৫২ হাজার ৯২০ কোটি ৭৬ লাখ টাকা, যা বিগত করবর্ষের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৯৩ শতাংশ বেশি। গত করবর্ষের প্রথম ১১ মাসে রাজস্ব আয়ের পরিমাণ ছিল দুই লাখ ২০ হাজার ৭২ কোটি টাকা।

Comments
Post a Comment