৬ কোটি টাকার মাদকসহ দুই রোহিঙ্গা গ্রেফতার

 

আইস ও ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেফতার

আইস ও ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে এক কেজি আইস ও ৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছেন বিজিবি সদস্যরা।

জব্দকৃত মাদকের মূল্য প্রায় ছয় কোটি ৪০ লাখ ৩৫ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

বৃহস্পতিবার ভোরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের জালিয়ার দ্বীপে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতাররা হলেন, টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. সিরাজুল ইসলাম ও সৈয়দ সালাম। 

লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বুধবার রাতে টেকনাফের দমদমিয়া বিওপির উত্তর-পূর্ব দিকে জালিয়ার দ্বীপ এলাকায় মাদকের একটি চালান আসতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহল দল নাফ নদীর জালিয়ার দ্বীপের কেওড়া বাগানে অবস্থান নেয়।

Comments

Popular posts from this blog

ফিলিপস-বোল্ট আগুনে পুড়লো লংকানরা

গুজরাটে ঝুলন্ত সেতু ধসে ৩২ জনের মৃত্যু, আহত শতাধিক

বিয়ের ৪ মাসেই লাশ হলেন নববধূ