সন্ধ্যার পর থেকে শুরু হবে পবিত্র লাইলাতুল কদর

 

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু হবে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর বা ভাগ্য রজনী । যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে।

পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। এই রাতে হেরা গুহায় নবী করীম (সা.) এর কাছে আল-কুরআনের প্রথম সুরার (সুরা-আলাক) পাঁচটি আয়াত নাজিল হয়। পবিত্র কোরানে কদর নামে স্বতন্ত্র একটি সুরাও রয়েছে।

“আমি এটি নাযিল করেছি কদরের রাতে। কদরের রাত সম্পর্কে আপনি জানেন কি? কদরের রাত হাজার মাস থেকে শ্রেষ্ঠ। এ রাতে আল্লাহর নির্দেশে ফিরেশতা ও রুহুল আমীন অবতরণ করে। ফজর উদয় হওয়া পর্যন্ত শান্তি ও নিরাপত্তা  বিতরণ অব্যাহত থাকে (সুরা আর কদর, আয়াত ১-৫)।

মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা বৃহস্পতিবার দিবাগত রাতে মসজিদসহ বাসা-বাড়িতে এবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন।

Comments

Popular posts from this blog

ফিলিপস-বোল্ট আগুনে পুড়লো লংকানরা

গুজরাটে ঝুলন্ত সেতু ধসে ৩২ জনের মৃত্যু, আহত শতাধিক

বিয়ের ৪ মাসেই লাশ হলেন নববধূ