আইসিসির সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় সাকিব

সাকিব আল হাসান
টি-২০ সংস্করণে সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।
বাংলাদেশের ইতিহাসের সেরা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৪০৮। তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার শেন ওয়াটসন। মোট ১০ জনের এই তালিকায় অবশ্য মাত্র ৫ জনের নাম প্রকাশ করেছে আইসিসি।
এই তালিকার বাকি ৫ জন কারা, সেটা দর্শকদের অনুমান করার জন্য বলা হয়েছে। বাকি পাঁচ ক্রিকেটারের দেশের নাম এবং রেটিং পয়েন্ট অবশ্য উল্লেখ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
শীর্ষে থাকা ওয়াটসনের মোট রেটিং পয়েন্ট ৫৫৭। দুই নম্বরে নাম প্রকাশ না হওয়া পাকিস্তানি অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৪১২। চার নম্বরে ৩৯৭ রেটিং নিয়ে নাম প্রকাশ না হওয়া আরেকজন অজি অলরাউন্ডার।
পাঁচে আছেন ভারতকে দুই সংস্করণে দুই বিশ্বকাপ জেতানো যুবরাজ সিং। তার রেটিং পয়েন্ট ৩৬৩। ছয় নম্বরে আছেন একজন শ্রীলঙ্কান অলরাউন্ডার (৩৬২) এবং সাত নম্বরে একজন আফগান অলরাউন্ডার (৩৫৫)।
Comments
Post a Comment