নিউমার্কেটের হেলমেটধারীদের গ্রেফতারে অভিযান চলছে: ডিবি

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ ডিবি পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলমসহ অন্যরা। ছবি: ডেইলি বাংলাদেশ
নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষকালে হেলমেটধারী সন্ত্রাসীদের গ্রেফতারে ডিবি পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মহানগর দক্ষিণ ডিবি পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব আলম বলেন, নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় দুই তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা ডিবি পুলিশের তদন্তাধীন। একটি নাহিদ হত্যায় এবং অপর মামলাটি হয়েছে মোরসালিন হত্যার ঘটনায়।
তিনি আরো জানান, নাহিদ হত্যাকাণ্ডের ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। এ কাজ এরই মধ্যে অনেক দূর এগিয়েছে।
গত ১৮ এপ্রিল দিনগত রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষ বাধে। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন ১৯ এপ্রিল সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ, যা চলে সন্ধ্যা পর্যন্ত।
Comments
Post a Comment