আজ বিশ্ব বিড়াল দিবস

 

বিশ্ব বিড়াল দিবস আজ। ছবি: সংগৃহীত

বিশ্ব বিড়াল দিবস আজ। ছবি: সংগৃহীত

৮ আগস্ট, আজ বিশ্ব বিড়াল দিবস। বিড়াল সবচেয়ে জনপ্রিয় প্রাণী কি না, এই নিয়ে তর্ক হতে পারে। তবে কম-বেশি সবাই বিড়ালের চলনবলন বেশ পছন্দ করে। চলন বলতে ‘ক্যাটওয়াক’ আর বলন মানে ‘মিঁয়াও’ শব্দ। আদুরে এই প্রাণীটির বিশেষ দিন আজ। প্রতিবছর এই দিনে আন্তর্জাতিক বিড়াল দিবস পালিত হয়।

ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের উদ্যোগে ২০০২ সালে যাত্রা শুরু হয় এই দিবসের। এরপর থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। এই দিনকে অনেকে ‘পোষাপ্রাণী’ দিবসও বলে থাকেন। কারণ পোষাপ্রাণী হিসেবে বিশ্বে সবচেয়ে বেশি পালিত হয় বিড়াল। পৃথিবীতে ৫০০ মিলিয়নেরও বেশি পোষা বিড়ালের সংখ্যা রয়েছে। আরো পড়ুন

Comments

Popular posts from this blog

ফিলিপস-বোল্ট আগুনে পুড়লো লংকানরা

গুজরাটে ঝুলন্ত সেতু ধসে ৩২ জনের মৃত্যু, আহত শতাধিক

বিয়ের ৪ মাসেই লাশ হলেন নববধূ