করোনা বাড়ছে সরকারের ব্যর্থতার জন্য: বিএনপি
![]() |
সরকারের ব্যর্থতার কারণেই দেশে আবারো করোনা সংক্রামণ ও মৃত্যু সংখ্যা আংশকাজনক হারে বাড়ছে বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবারে (২১ মার্চ) অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে । রবিবার ( ২১ মার্চ ) দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থায়ী কমিটির সভায় অতি সম্প্রতি কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রামণ ও আক্রান্ত ব্যক্তির মৃত্যুর সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে, অতীতের মতো এই পর্যায়ে সরকারের সঠিক সিদ্ধান্ত ও কার্য্করী ব্যবস্থা গ্রহনে ব্যর্থতার কারণেই সংক্রামণ ও মৃত্যুর হার বেড়ে চলেছে। আরো পড়ুন

Comments
Post a Comment