সাসেক্সেস আর ইন ড্রাইভিং সিটস, আসছে ৯০ মিনিটের ধামাকা অপরাহ শো
![]() |
| সাসেক্সেস আর ইন ড্রাইভিং সিটস |
সাসেক্সেস আর ইন ড্রাইভিং সিটস। এটাই খবরে শিরোনাম। ব্রিটিশ রাজপরিবারের কেউ চালকের আসনে বসে নিজের গাড়ি নিজেই চালিয়ে নিয়ে যাচ্ছেন এমনটায় খবরের ’অভিনবত্ব’ উপাদান রয়েছে বলেই হয়তো জনপ্রিয় ব্রিটিশ ট্যাবলয়েড দ্য ডেইলি মেইল এমন শিরোনামই বেছে নিয়েছে। সঙ্গে ছবিও রয়েছে। তাতে দেখা যাচ্ছে একটি রেঞ্জ রোভার নিজেই চালিয়ে নিচ্ছেন প্রিন্স হ্যারি । পাশের সিটে বসা তার স্ত্রী মেগান। পেছনের সিটে মেগানের মা ডোরিয়া।
ক্যামেরাম্যানের লেন্সে তারা ধরা পড়েন গত রবিবার স্থানীয় সময় বিকেলে। তখন হ্যারি ও মেগান বিশ্বখ্যাত অপরাহ উেইনফ্রে শো’র রেকর্ডিং শেষ করে বের হয়েছিলেন। রাজ পরিবার থেকে বের হয়ে আসার অবিশ্বাস্য ঘটনা নিয়েই সেখানে তারা কথা বলেন। আরো পড়ুন

Comments
Post a Comment