প্রধানমন্ত্রীর কোটালীপাড়ার সমাবেশে বোমা হামলার রায় ২৩ মার্চ
![]() |
| প্রধানমন্ত্রীর কোটালীপাড়ার সমাবেশে বোমা হামলার রায় ২৩ মার্চ |
প্রায় ২১ বছর আগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশস্থলের পাশে ৭৬ কেজি ওজনের বোমা রাখার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা হবে আগামী ২৩ মার্চ।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় ঘোষণা করবেন। গত ১১ মার্চ এই মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হচ্ছে। এরপর রায়ের জন্য এই দিন ধার্য করা হয়। ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঞা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন । আরো পড়ুন

Comments
Post a Comment