শেষ মুহুর্তের গোলে হার এড়ালো রিয়াল
![]() |
| ৮৯ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। |
রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ছিলো অ্যাতলেটিকোর সাথে ব্যবধান কমানোর। লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়ে সে সুযোগ নিতে পারেনি জিদানের শিষ্যরা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হারতে বসা ম্যাচে শেষ মুহুর্তের গোলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
সোমবার (১ মার্চ) রাতে প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে শেষ হয়েছে রিয়ালের ম্যাচ। দ্বিতীয়ার্ধের শুরুতে সোসিয়েদাদের হয়ে গোলটি করেন পোর্তু। আর শেষ মুহুর্তে রিয়ালকে সমতায় আনেন লস ব্লাঙ্কোসদের হয়ে শততম ম্যাচ খেলতে নামা ভিনিসিয়াস জুনিয়র। আরো পড়ুন

Comments
Post a Comment