করোনার টিকা নিলেন সেনাপ্রধান
![]() |
করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। কোনো প্রকার গুজবে কান না দিয়ে সবাইকে করোনাভাইরাসের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি টিকা নিয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comments
Post a Comment