সালমান শাহ হত্যা মামলার চুড়ান্ত প্রতিবেদন শুনানি ২৩ ফেব্রুয়ারি
![]() |
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
রোববার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ তারিখ ধার্য করেন।
এদিন মামলাটির পিবআই এর প্রতিবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল৷ তবে এদিন মামলার বাদী সালমান শাহ'র মা নীলা চৌধুরীর পক্ষে নারাজি দাখিলে সময় আবেদন করেন তার আইনজীবী ফারুক আহাম্মদ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন। আবেদনের আইনজীবী উল্লেখ করেন, বাদী দেশের বাহিরে থাকায় শুনানিতে অংশগ্রহণ করা সম্ভব নয়। আরো পড়ুন

Comments
Post a Comment