নিজ গ্রামে পিতার নামে হাসপাতাল উদ্বোধন করলেন সেনাপ্রধান
![]() |
চাদঁপুরের মতলব উত্তর উপজেলার টরকীতে ‘আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ হাসপাতাল উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। রবিবার (১৭ জানুয়ারি) উদ্বোধন অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান হাসপাতালটি ঘুরে দেখেন।
পরে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের যেকোনো প্রয়োজনে প্রস্তুত আছে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ দেশের প্রতি সেনাবাহিনীর দায়বদ্ধতা আছে। তাই দেশের জন্য যেকোনো দায়িত্ব পালন করতে বাধ্য তারা। আরো পড়ুন

Comments
Post a Comment