মুসলিম দেশগুলো থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন বাইডেন
![]() |
ক্ষমতাগ্রহণের প্রথম কার্যদিবসেই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি প্যারিস জলবায়ু চুক্তিতে দেশটিকে ফিরিয়ে আনতে পারেন তিনি।
২০১৭ সালে মুসলিম-প্রধান দেশসহ মোট ১৩টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। প্যারিস জলবায়ু চুক্তি থেকেও দেশকে বের করে আনেন তিনি। সেই সঙ্গে ইরান পরমাণু চুক্তি থেকেও আমেরিকানদের বের করে নেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। আরো পড়ুন

Comments
Post a Comment