আক্রান্ত ছাড়ালো ৯ কোটি, মৃত্যু ১৯ লাখ ৩৪ হাজারের বেশি
![]() |
২০২০ সালের ১১ জানুয়ারি করোনাভাইরাসে প্রথম মৃত্যু দেখে বিশ্ব। সংক্রমিত হওয়ার পর চীনে ওই দিন ৬১ বছর বয়সী এক ব্যক্তি মারা যান বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছিল। ওই ব্যক্তির মৃত্যুর এক বছর পূর্ণ হচ্ছে। সেই থেকে শুরু। এরপর থেকে মহামারির মৃত্যুতে ছয়লাব বিশ্ব।
সোমবার (১১ জানুয়ারি) জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযাযী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নয় কোটি দুই লাখ ৬০ হাজার ৪৬৪ জন এবং মারা গেছেন ১৯ লাখ ৩৪ হাজার ৬০৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ৯৯ লাখ ৮০ হাজার ৬১৯ জন। আরো পড়ুন

Comments
Post a Comment