তিন বছরে ১২ লাখ অভিবাসী নেবে কানাডা

ছবি: সংগৃহীত
আগামী তিন বছরে ১২ লাখেরও বেশি অভিবাসী গ্রহণের পরিকল্পনা করেছে কানাডা। মহামারি করোনাভাইরাস তীব্র হয়ে ওঠায় শ্রমবাজারের ঘাটতি পূরণ এবং অর্থনীতি পুনরুদ্ধারে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
শুক্রবার অটোয়ায় কানাডীয় অভিবাসন মন্ত্রী মার্কো মেন্ডিসিনো সাংবাদিকদের জানিয়েছেন, দেশটির কেন্দ্রীয় সরকার ২০২১ সালে ৪ লাখ ১০০০, ২০২২ সালে ৪ লাখ ১১ হাজার এবং ২০২৩ সালে আরও ৪ লাখ ২১ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করবে। আরো পড়ুন
Comments
Post a Comment