বাবরি মসজিদ ধ্বংসের মামলার রায় ঘোষণা চলছে, কঠোর নিরাপত্তা

ছবি: সংগৃহীত
ভারতের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংসের মামলার রায় ঘোষণা শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রায় ঘোষণা শুরু হয়। দীর্ঘ ২৮ বছর পর লাখনৌয়ের সিবিআই আদালতে এ রায়কে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আজ রায় ঘোষণার পরই অবসর নেবেন বিচারপতি সুরেন্দ্র কুমার যাদব।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর রামভক্তরা মসজিদটি গুড়িয়ে দেয়। বিজেপির অনেক প্রবীণ নেতাও এই মামলায় অভিযুক্ত। এদের মধ্যে আছেন সাবেক উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশি, উমা ভারতী, কল্যাণ সিং, শিব সেনার উত্তর ভারতের তৎকালীন প্রধান জয় ভগবান গোয়েল, বিজেপি নেতা বিনয় কাটিয়ার প্রমুখ। আরো পড়ুন
Comments
Post a Comment