বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ১৬ হাজার ছাড়ালো

ছবি- সংগৃহীত
বিশ্বে দ্রুতই বেড়েই চলছে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বেশ কিছু দেশ করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজে বেশ এগিয়ে গেলেও পুরোপুরি কার্যকর কোনো ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হয়নি কেউ এখনও।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে বর্তমানে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ১৬ হাজার ৩২১ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ৭৫ হাজার ৮০০ জন ও সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৫৩ লাখ ১৪ হাজার ৫৩০ জন।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭৪ লাখ ৩৩ হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মৃতের সংখ্যা দুই লাখ ১১ হাজার ছাড়িয়েছে। আরো পড়ুন
Comments
Post a Comment