২৮ বছর পর আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য
অযোধ্যার শতাব্দীপ্রাচীন বাবরি মসজিদ ধ্বংসের পরে কেটে গেছে প্রায় ২৮টি বছর। আজ বুধবার লক্ষ্ণৌর বিশেষ সিবিআই আদালতে ওই মামলার রায় ঘোষণা করা হবে।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর উন্মত্ত রামভক্তদের হাতে ধ্বংস হয় মসজিদটি। বহুল আলোচিত এই মামলায় মোট ৪৯ জনকে অভিযুক্ত করা হয়। যাদের মধ্যে ১৭ জন এরই মধ্যে মারা গেছেন। বেঁচে আছে ৩২ জন। বিজেপির অনেক সিনিয়র নেতা ওই মামলায় অভিযুক্ত। আরো পড়ুন
Comments
Post a Comment