ইরানের ভেতর দিয়ে আর্মেনিয়ায় অস্ত্র নেয়ার খবর প্রত্যাখ্যান করল তেহরান

 

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের ভেতর দিয়ে আর্মেনিয়ায় সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহন করা হয়েছে বলে কোনো কোনো গণমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে তেহরানে এক সংবাদ সম্মেলনে ওই খবরের সত্যতা প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে প্রচলিত বেসামরিক পণ্য পরিবহন একটি স্বাভাবিক ও নিয়মিত ঘটনা। তবে ট্রাকসহ অন্যান্য ভারী যানবাহনে যেসব পণ্য ট্রানজিট রুট হিসেবে ইরানের ভেতর দিয়ে পরিবহন করা হয় তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে তেহরান। খাতিবজাদে বলেন, কাজেই ইরান কোনো অবস্থায় তার ভূমি ব্যবহার করে অন্য কোনো দেশে সমরাস্ত্র বা সামরিক সরঞ্জাম বহন করার অনুমতি দেবে না। আরো পড়ুন

Comments

Popular posts from this blog

ফিলিপস-বোল্ট আগুনে পুড়লো লংকানরা

গুজরাটে ঝুলন্ত সেতু ধসে ৩২ জনের মৃত্যু, আহত শতাধিক

বিয়ের ৪ মাসেই লাশ হলেন নববধূ