হাজারো বছরের দাওয়াই বাবলার কষ, দাম শুনলে চমকে উঠবেন!

ছবি: বাবলার কষের ব্যবহার মিশরে হাজার হাজার বছর আগে
গাছের গুণের শেষ নেই। জ্বালানি থেকে ওষুধ তৈরি কিংবা ঘরের কাঠামো তৈরি সবকিছুতেই গাছের ব্যবহার। দেশিয় গাছের মধ্যে বাবলা গাছ বেশ পরিচিত। এই গাছ আমাদের দেশে জ্বালানি হিসেবে ব্যবহার হয় বেশি। তবে মিশরীয়রা এর কষ ব্যবহার করতেন রান্নায়। তাদের জনপ্রিয় অনেক খাবার রান্নায় ব্যবহার করা হত বাবলার কষ।
বাবলা গাছের রয়েছে ভেষজ গুণ অনেক। এর ফুল মিষ্টি গন্ধের, গোলাকার, রঙ উজ্জ্বল হলুদ। তবে ফলগুলো চ্যাপ্টা হয়ে থাকে। ফলের রঙ সাদা। এই গাছটির শিকড় ব্যতীত সব অংশই ঔষুধের কাজে লাগে। লিভারের বিভিন্ন রোগ এবং হজমের সমস্যায় বাবলা ভীষণ উপকারী। বাবলার পাতার রস শিশুদের পেটের বিভিন্ন অসুখে ঘরোয়া ঔষুধ হিসেবে দারুণ কাজ করে। আরো পড়ুন
Comments
Post a Comment